প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২০, ৬:০৬ পি.এম
বগুড়ার সারিয়াকান্দিতে সৌদি প্রবাসীর স্ত্রী তানজিলা নিখোঁজ

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে সৌদি প্রবাসী মিটুলের সুন্দরী স্ত্রী এক সন্তানের জননী তানজিলা বেগম(২৩) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়,হিন্দুকান্দি গ্রামের শিল্প পাড়া গ্রামের সাত্তার প্রামানিকের ছেলে মিটুল প্রামানিক ২০১১ সালে প্রেম করে মিঠাপুকুর থানার লালদার পুর গ্রামের হয়রত আলীর মেয়ে তানজিলা বেগম কে বিয়ে করেন।কিছু দিন ঘর সংসার করার পরে একটি মেয়ে সন্তান জন্ম হয়।
সাংসারিক অভাব অনটনের কারনে মিটুল পারিজমান সৌদিতে।তার স্ত্রী তানজিলা তার ৭ বছর বয়সী এক মাত্র মেয়েকে নিয়ে তার বাবার বাড়ীতে বসবাস করতো। হঠাৎ গত ১৪ আগষ্ঠে তানজিলা তার মেয়েকে নিয়ে তার স্বামীর বাড়ীতে আসে। গত শুক্রবার সকালে সে বাড়ীর কাউকে কিছু না বলে মেয়েকে রেখে বাড়ী থেকে বের হয়ে যায় সে আর বাড়ীতে ফিরেনি। তাকে অনেক যায়গাতে খোজা খোজি করে না পাওয়া গেলে এ ব্যাপারে মিটুলের মা ছিয়ামুন বেগম গত বৃহস্পতিবার সারিয়াকান্দি থানায় জিডি করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.