
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে মোঃ সজিব (১০) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিজ গৃহ থেকে পুলিশ তার মরাদেহ উদ্ধার করে। সজিব সরকার বাড়ির প্রাবাসী রিয়াজ সরকারের ছেলে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা এখন ও জানা যায়নি। এমন দাবী থানা পুলিশের। তবে স্থানীয়দের ধারনা, নিহত সজীবকে পরিকল্পিত ভাবে হত্যা করে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে ৷
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন বিপিএম জানান,বিকাল ৪ টায় বিষয় টি তাদেরকে অবহিত করা হয়।ঘটনায় সংবাদ শুনে অতিরিক্ত পুলিশ সুপার ( লালমোহন সার্কেল) রাসেলুর রহমান সহ তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন তারা। তবে হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া