
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার বরি’র উদ্যোগে ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সকাল বাজার নিজ বাসভবনে পোদ্দার ভিলা এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার বরি’র সভাপতিত্বে কৃষকলীগেস যুগ্ম সাধারণ সম্পদাক গোলাম মোস্তফা লিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু ও এ্যাড: ইলিয়াস উদ্দিন মিন্টু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো. উপজেলা কৃষকলীগের সভাপতি এস.এম আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবেদ হাসান সুমন, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ কিশোর মুন্সি, কৃষকলীগের সাংগঠনিক সম্পদাক ছোলাইমান আলী বাবু, বিট পুলিশিং সদস্য সংগ্রাম কুন্ড, যুবলীগ নেতা ফেরদৌস জামান মুকুল, ওমর ফারুক, শেখর দাস প্রমুখ।
উক্ত আলোচানা ও দোয়া মাহফিলে মাস্ক বিতরণ করেন। উল্লেখ্য, ২০০৪ সালে ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান ও অপর ২৪ জন এতে নিহত হন। এ ছাড়া এই হামলায় আরো ৪০০ জন আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। ২০০৪ সালে ২১ এ আগস্টের গ্রেনেড হামলার বিষয়ে আলোচনা করা হয়। এবং শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান