প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২০, ৬:৩৭ পি.এম
বগুড়া শিবগঞ্জে প্রভাবশালী কর্তৃক কৃষকের জমি দখলের চেষ্টা

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে প্রভাবশালী কর্তৃক কৃষক জমি দখল করার চেষ্টা, থানায় অভিযোগ। জানা যায়, শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসন বম্বুপাড়া গ্রামের মোঃ মোসলেম উদ্দিন এর পুত্র কৃষক আবু সাইদ ও আবু তালেব বেলায় মৌজায় ৪৪৩ নং দাগ ও ৬৬৩ খতিয়ানে ৭ শতক জমি অতি কষ্ট করে বাড়ি করার জন্য ৫ বছর পূর্বে একই গ্রামের আব্দুল আজিজ এর নিকট থেকে ক্রয় করি। অর্থের অভাবে জমিটিতে বাড়ি করা সম্ভব হয়নি। এদিকে উক্ত জমিটিতে আবু সাইদ ও তালেব বাড়ী করবে বলে সংবাদ পেয়ে গত ১৮ আগষ্ট প্রভাবশালী ইকবাল ও আলমগীর গং দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে টিনের বেড়া দিয়ে জমিটি ঘিরে দিয়ে আবু সাইদগংদের কে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে দিয়ে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।
বিষয়টি নিয়ে গ্রামের অনেকের সাথে কথা বললে প্রভাবশালীদের ভয়ে গ্রামবাসী মুখতে নারাজ। জায়গাটি রক্ষার স্বার্থে নিরূপাই হয়ে আবু সাইদ থানায় অভিযোগ করেছে। এ ব্যাপারে আবু সাইদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন অতি কষ্ট করে ধার দেনা করে আব্দুল আজিজ এর নিকট থেকে ১৫ বছর পূর্বে জমিটি ক্রয় করেছি। কিন্তু হঠাৎ করে ইকবাল গং দল বল নিয়ে জমিটি দখল করে।
তিনি আরো বলেন, ওরা গ্রামের প্রভাবশালী ওরা যা ইচ্ছা তাই করে। আমি আইনের আশ্রয় নিয়েছি দেখি কি হয়। বিষয়টি নিয়ে ইকবালগং দের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.