প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২০, ৩:৩২ পি.এম
বগুড়া ধুনটে অবৈধ বালুর পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অবৈধ বালুর পয়েন্ট অভিযান চালিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিলচাপড়ী বাঙ্গালী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি।
জানা গেছে, উপজেলার বিলচাপড়ী গ্রামের রবিউল ইসলাম আব্দুল আলীম বাঙ্গালী নদীতে ভাসমান ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করা বেআইনি। অপরাধ রুখতে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.