হোম » প্রধান সংবাদ » নাটোর শহরে অনুমোদনহীন ভূয়া চুল গাজানো হেয়ার টনিক কারখানায় অভিযান,২ লাখ টাকা জরিমানা

নাটোর শহরে অনুমোদনহীন ভূয়া চুল গাজানো হেয়ার টনিক কারখানায় অভিযান,২ লাখ টাকা জরিমানা

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোর শহরতলির উলিপুরে অনুমোদনহীন হেয়ার টনিক উৎপাদন ও বাজার জাত করার জন্য ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করেছেন ভ্রামম্যান আদালত। আজ বেলা একটার দিকে ভ্র্যাম্যমান আদালতেরবিচারক নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এই অভিযান চালান। বিচারক আবু হাসান জানান, উলপুর গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে নুরুজ্জামান খোকন ২০০৮ সাল থেকে অনুমোদনহীন নির্ভর হেয়ার টনিক তৈরি করে বাজার জাত করে আসছেন। এ সংবাদ পেয়ে আজ বেলা ১টার দিকে নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি।
অথচ টনিকরে গায়ে লেখা রয়েছে এটি ব্যবহারে মাথায় নতুন চুল গজায়। সংঙ্গে উপস্থিত থাকা ডাঃ রাজেশের মতামতের ভিত্তিতে এবং উপস্থিত,।  অপরদিকে এই হেয়ার টনিকটি ভেষজ বলা হলেও আসলে ব্যবহার করা হচ্ছে নানা ধরণের ক্ষতিকর ক্যামিকেল। যা চুলের জন্য ক্ষতিকর। একারণে আলামত এবং তথ্যাদি যাচাই বাছাই করে ১৯৪০ সালের ড্রাগ আইনে নুরুজ্জামান খোকনের ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে। অভিযানের সময়  উপস্থিত ছিলেন নাটোর হাসপাতালের মেডিক্যাল অফিসার  ডাঃ রাজেশ ও নাটোর থানার পুলিশ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!