
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চুয়াডাঙ্গার পৃথক দুটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার সময় জীবননগর থানার আয়োজনে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের (বিট নং-৭) শুভ উদ্বোধন করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আবু রাসেল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।
আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং ১৫ই আগস্টে শাহাদতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
একইদিন দুপুর সাড়ে ১২টার সময় চুয়াডাঙ্গা সদর থানার আয়োজনে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের (বিট নং-৮) আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জিহাদ ফকরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, প্যানেল চেয়ারম্যান শওকত মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ সদস্যরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান