
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং এর কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার বিকেলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোকলেসার এর সভাপতিত্বে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী
হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ওসি এস এম বদিউজ্জামান। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক তদন্ত ছানোয়ার হোসেন, অপারেশন হরিদাস মন্ডল। মোকামতলা ফাঁড়ির সনাতন চক্রবতী। আনিছুর রহমান। ইউপি সচিব হেলাল হাফিজ, সদস্য হানিফ, রফিকুল, সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।