হোম » প্রধান সংবাদ » ভালুকায় বিকন সেফালোস্পোরিন লিমিটেডের প্ল্যান্ট উদ্বোধন করেন মন্ত্রী জাহিদ মালিক।

ভালুকায় বিকন সেফালোস্পোরিন লিমিটেডের প্ল্যান্ট উদ্বোধন করেন মন্ত্রী জাহিদ মালিক।

আরিফুল ইসলাম আরিফ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকায় দেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিকন সেফালোস্পোরিন লিমিটেডের প্ল্যান্ট উদ্বোধন করেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালিক স্বপন উদ্বোধন করেন।২০ই আগষ্ট বৃহস্পতিবার ভালুকার বিকন ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা ও মাননীয় প্রধানমন্ত্রীর চক্ষু চিকিৎসক জনাব ডাঃ মোদাচ্ছের আলী, ভালুকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি।

এবং অনলাইন ভার্চ্যুয়াল সংযুক্ত ছিলেন স্বাস্থ্য সচিব মহোদয়,উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক,ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান,বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এমডি জনাব এবাদুল করিম এমপি,ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এমডি, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন প্রমূখ।অনুষ্ঠানে বর্তমান সময়ে সেফালোস্পোরিন প্ল্যান্টের প্রযুক্তিগত দক্ষতা,সাফল্য তুলে ধরেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি মোহাম্মদ এবাদুল করিম এমপি।তিনি বলেন,ইতিমধ্যে বিকন ৭৫টি কেমোথেরাপিউটিক ওষুধ,২০টি বায়োটিক ওষুধ,২০০টিরও বেশী জেনেরিক ওষুধ উৎপাদন করছে।

 

বর্তমানে বিশ্বের ১১৪টি দেশে বিকনের ওষুধ রপ্তানি হচ্ছে।পরে সংবাদিকদের প্রশ্নের উত্তরে ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান,বাংলাদেশে করোনা ভ্যাকসিন ট্রায়ালে রয়েছে।গবেষণা চলছে।হয়তো একদিন আমাদের দেশেও করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতা আসবে।এছাড়া বিদেশ থেকে ভ্যাকসিন পেতেও তৎপরতা চলছে বলে জানান তিনি।উদ্বোধনী অনুষ্ঠানটি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সরাসরি স¤প্রচার করা হয়।এসময় বিকনের বিভিন্ন কর্মকর্তানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!