
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রী কলেজ মাঠে-জাতীয় শোক দিবস উপলক্ষে, কোয়ালিটি ফিডস লিমিটেড এর উদ্যোগে, করোনায় কর্মহীন ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে ত্রণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ আগষ্ঠ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়, চন্দনবাইশা ডিগ্রী কলেজ মাঠে ত্রাণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য
সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোয়ালিটি ফিডস লিমিটেড এর ডেপুটি ডাইরেক্টর মোঃ আব্দুর রশিদ ,চন্দনবাইশা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ছাদত হোসেন, সহ-সভাপতি মমতাজুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ,বানভাসি অসহায় হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল,১ কেজি ডাল,১ লিটার তেল,১ কেজি চিনি,১ কেজি লবন,২ কেজি আলু সহ স্যালাইন ও মাস্ক বিতরণ করেন।
সার্বিক ব্যাবস্থাপনা ও পরিচালনা করেন,চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী হিরো। এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযেোগী সংগঠনের নেতৃবৃন্দ ও চন্দনবাইশা ডিগ্রী কলেজের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক প্রভাষক বৃন্দ উপস্থিত ছিলেন।