প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২০, ৬:৫৭ পি.এম
নবীনগরে নিখোঁজের একদিন পর মিলল ব্যবসায়ীর মরদেহ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মুকন্দ সাহা (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপর ১২ টার দিকে উপজেলার কাইতলা (দ:) ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে ব্যবসার বকেয়া উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয় ব্যবসায়ী মুকন্দ সাহা। প্রতিদিনের মত রাতে বাড়িতে না আসলে পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা এলাকার পাল পাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে মুকন্দ সাহার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসে। এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত ) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহে আঘাতের চিহ্ন আছে কিনা বুঝা যাচ্ছে না। তবে কান দিয়ে বিল্ডিং হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.