
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনের বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শোয়েব উদ্দিন গত ১৬-০৮-২০২০ইং তারিখে সারিয়াকান্দি উপজেলা নির্বাহি অফিসার রাসেল মিয়া বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।ইউপি সদস্য মোঃ শোয়েব উদ্দিন তার লিখিত অভিযোগে বলেন আমি সততার শহীদ দীর্ঘদিন যাবৎ আমার ওয়াডের দায়িত্ব পালন করে আসছি।
কিন্তু দুঃখের বিষয় ৬-৭ মাস যাবত ধরে চেয়ারম্যান ও ইউপি সচিব যোগসাজশে কোন প্রকার নিয়ম নীতি না মেনে, আমার সাথে কোন সমন্বয় না করে, অনিয়ম তান্ত্রিক ও মন গড়া ভাবে পরিষদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।সাম্প্রতিক বন্যা ও করোনা মহামারীর সময়ও কোন সমন্বয় মিটিংয়ে আমাকে অবগত করেন না এবং আমার সাক্ষর ছারাই সব সিদ্ধান্ত গ্রহণ করে আসছেন। আমার ওয়ার্ডে ৬-৭ মাস যাবত পরিষদের কোন প্রকার অনুদান ও বরাদ্দ আমাকে দেন না।আমার ওয়ার্ডের কোনরকম বরাদ্দ না পেয়ে আমার নির্বাচনী এলাকার সাধারণ হতদরিদ্র মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন।
এবিষয়ে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন,২নং ওয়ার্ডের মেম্বার শোয়েব উদ্দিন কে সমন্বয় মিটিংয়ে ডাকলেও আসেন না।তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ান।সে আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মিথ্যা অভিযোগ দায়ের করে থাকেন আমি তার বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করবো বলে জানান তিনি।