মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর, আষাঢ়ীয়ারচর, মেঘনাঘাটসহ ৮টি স্পটে গতকাল মঙ্গলবার দিনভর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক এমএ জামান, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান কামাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাবেদ রায়হান জয়, ইউপি সদস্য মোশারফ মেম্বার, মোঃ সাইদ সাব মিয়া, মানবাধীকার নেত্রী জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য রুনা আক্তার, জাতীয় পার্টির নেতা আলমগীর মেম্বার, শহীদ সরকার, হাজী আলাউদ্দীন, বরকত মোল্লা, আব্দুল্লাহ, কামরুল হাসান, বাদল মিয়া, খবির মিয়া।
অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুস সোবহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জাতীয় পার্টির নেতা সরোয়ার আলম, রফিকুল ইসলাম, মল্লিক মঞ্জুর হোসেন হিরু, ফজলুল হক মাষ্টার প্রমূখ।
অনুষ্ঠানে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এদেশে জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেতাম না। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্বকে অস্বীকার করে সে কোন বাংলাদেশী লোক হতে পারেনা, সে রাজাকার, জামায়েত-শিবির ও পাকিস্তানের পক্ষের লোক। স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দোসররা এখনও এদেশে উন্নয়ন বাধাগ্রস্ত করতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সকলকে সোচ্চার হয়ে স্বাধীনতা বিরোধী এ অপশক্তির বিরুদ্ধে কাজ করতে হবে।