হোম » প্রধান সংবাদ » শরণখোলায় কীটনাশক টেবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

শরণখোলায় কীটনাশক টেবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

মোঃনাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় স্ত্রীর সাথে অভিমান করে দু ‘কন্যার জনক ইব্রাহিম জমাদ্দার আত্মহত্যা করেন। তার বাড়ি উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের মোসলেম জমাদ্দার ছেলে। প্রতিবেশী যুবক মেহেদী হাসান জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে স্ত্রী পুতুল বেগমের সাথে  ঝগড়া ও হাতাহাতি হয়। ইব্রাহিমের শশুর সেপাই বাড়ির লোকজন এসে বকাঝকা হামকি- ধামকি দেয়ায় ক্ষুদ্ধ হয়ে ইব্রাহিম কীট নাশক ট্যাবলেট খায়।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম রাকিব জানান,  দুপুর ১২ টার দিকে ইব্রাহিম জোমাদ্দার (২৭) নামের এক যুবক কীট নাশক ট্যাবলেট খেয়ে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ১ টা ৩০ মিঃ দিকে তার মৃত্যু হয়।এ ঘটনায় শরণখোলা থানা অফিসার ইনচার্জ এস,কে আবু সাইদ জানান, এখন পর্যন্ত কিছু বলতে পারছিনা তবে তদন্ত চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!