হোম » প্রধান সংবাদ » করোনা থেকে মুক্তি লাভ করলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম

করোনা থেকে মুক্তি লাভ করলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন হোম আইসোলোশনে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। তার পরিবারের অন্যান্য সদস্যরা ও সুস্থ আছেন। এর আগে গত ১লা আগস্ট শনিবার তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলামের করোনায় আক্রান্ত হওয়ার খবরে জেলাবাসী দুঃশ্চিন্তায় পড়ে যায়। কারণ তার মতো পুলিশ সুপার চুয়াডাঙ্গায় এর আগে আর কোনদিন আসেনি। করোনার হাত থেকে জেলাবাসীকে সুরক্ষায় রাখতে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। করোনা মোকাবেলার পাশাপাশি আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। তাদের স্বাস্থের খোঁজখবর ও নিয়েছেন সর্বক্ষণ।
এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি করোনা থেকে মুক্তিলাভ করে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন। তার সুস্থ হওয়ার খবরে জেলাবাসী সন্তুষ্টি প্রকাশ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!