হোম » প্রধান সংবাদ » ভালুকায় যুবলীগের জাতীয় শোক দিবস পালনে আলোচনা সভা,দোয়া ও এতিমদের তবারক ও মাস্ক বিতরণ।

ভালুকায় যুবলীগের জাতীয় শোক দিবস পালনে আলোচনা সভা,দোয়া ও এতিমদের তবারক ও মাস্ক বিতরণ।

আরিফুল ইসলাম আরিফ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকায় (১৫আগস্ট) শনিবার বিকেলে জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও এতিমদের মাঝে তবারক,করোনা সচেতনে মাস্ক বিতরন করা হয়েছে।ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত ভালুকা আশরাফুল উলুম রাহমানিয়া ক্বওমি মাদরাসা ও মসজিদ প্রাঙ্গনে ভালুকা উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এজাদুল হক পারুলের সঞ্চালনায় আলোচনা সভা মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস,এম আকরাম হোসাইন,সহ-সভাপতি মশিউর রহমান রুবেল,মকবুল হোসেন পাঠান,

সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, রাসেল সরকার,পৌর যুবলীগ সভাপতি আলমগীর হোসেন সোহেল,তথ্য ও গবেষনা সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,প্রচার সম্পাদক জনম মিশ্রি,সদস্য সালাহউদ্দিন সরকার,হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক হানিফ মো: নিপুন, ভালুকা ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম,মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক হাবিবুল্লাহ সবুজ সহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারে শাহাদাৎ বরণ কারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিম সহ উপস্থিত সকলের মাঝে খাবার ও মাস্ক বিতরন করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!