প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২০, ১২:১৩ এ.এম
নবীনগরে মাকে কুপিয়ে জখম করা সেই সন্তান গ্রেফতার

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মা ও আপন ভাইকে কুপিয়ে জখম করা সেই মাদকাসক্ত ছেলেকে নবীনগর থানা পুলিশ (১৫আগষ্ট) বিকালে উপজেলার সোহাতার নিয়াজপুর (কানা বাড়ির মোড়) থেকে গ্রেফতার করেছে।
গত শুক্রবার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের জাকির হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত ছেলে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা দা দিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ দৃশ্য দেখে ভাই এগিয়ে এলে তাকেও কোপানো হয়। উল্লেখ্য, জাকির ওই এলাকার মৃত হান্নান মিয়ার ছেলে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.