
আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষনের অপরাধে আব্দুল গফুর পুটু সরকার (৫৫) নামের এক লম্পটকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। আব্দুল গফুর পুটু শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে। রোববার (১৬ আগষ্ট) দুপুরে খন্দকারটোলা এলাকা থেকে তাকে আটক করে।
জানাযায়, শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার আব্দুল গফুর পুটু সরকারের প্রতিবেশি মৃত আলাউদ্দিনের মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী আছমা (ছদ্দনাম) বাড়িতে কাজ করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ২৭ জুলাই প্রতিবেশি লম্পট আব্দুল গফুর পুটু সরকার জোর করে ধর্ষন করে। এ ঘটনা জানাজানি হলে লম্পট আব্দুল গফুর পুটু সরকার বাড়ি থেকে পালিয়ে থাকে। আজ ১৬ আগষ্ট সে বাসায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা এসআই আাতিকুর রহমান (আতিক) তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মামলা রুজু হয়েছে

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২