হোম » প্রধান সংবাদ » হরিপুরে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

হরিপুরে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীতে গোসল করার সময় নিখোঁজ হওয়া সবুজ (১৬) নামে এক কলেজ ছাত্রের লাশ একদিন পর উদ্ধার করা হয়। রোববার দুপুর ২টার দিকে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে নাগর নদীর কাঁদাশুকা নামক ঘাট থেকে তার লাশ উদ্ধার করেন। সবুজ হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের সিংহারী গ্রামের বাবুল আক্তারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার আনুমানিক দুপুর দেড়টার দিকে বন্ধুদের সাথে নাগর নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় এক chv©q নদীর পানির স্রাতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে খুজাঁখুজির শুরু করেন। এরপর তাকে পাওয়া না গেলে বিকালে রানীশংকৈল ফায়ার সার্ভিস ষ্টোশনের কর্মীদের খবর দেওয়া হয়। পরে তারা শনিবার বিকালে ঘটনাস্থলে এসে সন্ধ্যা  স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে তার কোন সন্ধান পাইনি। আলোর ব্যবস্থা না থাকার কারণে শনিবার দিবাগত রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। রোববার সকাল থেকে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও স্থানীয় লোকজন যৌথভাবে আবার নাগর নদীতে সবুজের লাশ উদ্ধারের জন্য কাজ শুরু করেন। পরে দুপুর ২টার দিকে নাগর নদীর কাঁদাশুকা নামক ঘাট থেকে তার লাশ উদ্ধার করেন। হরিপুর থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুজ্জামান বলেন, নাগর নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে বিষয়টি আমি শুনেছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!