মোঃ রাহুল পারভেজ, রাণীনগর উপজেলা প্রতিনিধি : প্রবীণ শিক্ষক হারেজ উদ্দিন মন্ডল গতকাল রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন) । হারেজ উদ্দিনের ছেলে মতিউর রহমান নিকেল এ তথ্য নিশ্চিত করেছেন। নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন এর বোদলা গ্রামের প্রবীণ শিক্ষক হারেজ উদ্দিন মন্ডল সকাল ৯ টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। গতকাল শনিবার বাদ আসর বোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে , নাতিন নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।