
মোঃ শহিদুল ইসলাম,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ^রদীতে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা ‘খ’ সার্কেল ঈশ^রদীর পরিদর্শক ভূপতি কুমার বর্মনের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ঈশ^রদী বিমান বন্দর সড়কের সিসিডিবি অফিসের সামনে সিএনজি থেকে ১০০ গ্রাম হেরোইন এবং ব্যবসায়ী হারুন-অর-রশীদ (২৮০) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দশ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়।
ভূপতি বর্মন জানান, রাজশাহীর গোদাগাড়ি হতে সিএনজিতে করে এই হেরোইন সিরাজগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় হারুণের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান এএসআই হাফিজুর রহমানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সেপাই উপস্থিত ছিলেন। এব্যাপারে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।