প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২০, ১০:২৩ এ.এম
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মোক্তারপুরে ট্রাক – মোটরসাইকেল সংঘর্ষে আহত ১

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। জানাগেছে, গতকাল শনিবার সকাল ৬ টার দিকে দামুড়হুদা ইউনিয়নের নাপিতখালি থেকে আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম টোটন কার্পাসডাঙ্গার উদ্যোশে রওনা হয়। এসময় দামুড়হুদা হয়ে একটি মালবাহি ট্রাক কার্পাসডাঙ্গা বাজারের দিকে আসছিলো। মোক্তারপুর মোড়ে হাসান মেম্বারের বাড়ির কাছে ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী টোটন রাস্তার উপর পড়ে যায়।
স্থানীয়রা আহত টোটনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। মোটরসাইকেলে ধাক্কার কারনে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এবিষয়ে দামুড়হুদা ইউপির সাবেক মেম্বর হাসান আলী জানান, অল্পের জন্য মোটরসাইকেল আরোহী বেঁচে গেছেন। উপজেলা যুবলীগনেতা রফিকুল ইসলাম জানান, আহত মোটরসাইকেল আরোহী আমার ভাই। মোটরসাইকেলটি যেভাবে দুমড়ে মুচড়ে গেছে দেখে মনে হচ্ছে আল্লাহ আমার ভাইকে রক্ষা করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.