প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২০, ১২:৩৫ এ.এম
আওয়াজ ফাউন্ডেশন চট্টগ্রাম কালুরঘাট শাখার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাঈদুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়াজ ফাউন্ডেশন কালুরঘাট শাখা চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত আওয়াজ ফাউন্ডেশনের কালুরঘাট শাখা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আওয়াজ ফাউন্ডেশন চট্টগ্রাম কালুরঘাট শাখার কর্মকর্তা মোঃ ইসমাইল।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, 'জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান নিজের জীবন বাঙ্গালী জাতির মুক্তির জন্য কোরবানি দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়।সেদিন পরিবারের ১৮জন সদস্যকে হত্যা করতে পারলেও বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন।বর্তমানে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে চলছেন। তাই আমাদের সকলের উচিত সবার নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে বঙ্গবন্ধু সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় যোগ দেওয়া।'
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়াজ ফাউন্ডেশন চট্টগ্রাম কালুরঘাট শাখার অন্যান্য কর্মকর্তারা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মোনাজাত পরিচালনার মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.