প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২০, ৯:৫১ পি.এম
লোহাগাড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে চারা রোপণ, মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ, অ্যাসিল্যান্ড নিলুফা ইয়াসমিন চৌধুরী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, ওসি (তদন্ত) রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসয় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমসহ নেতা-কর্মীরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.