প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২০, ৯:২১ পি.এম
শেখ মুজিব, একটি পরিচয় – কাব্য

তুমি বাংলার পরিচয় চাও?
খুঁজতে হবে না হাজার শব্দ
যেতে হবে না হাজার মাইল দুরে
পড়তে হবে না হাজার গদ্য পদ্য
আসতে হবে না হিমালয় ঘুরে।
তুমি দেখো আজকের আকাশ
আকাশের বিশালতা
বাংলার আকাশ, বাংলার মাটি
বলবে যে তাঁর কথা।
সেই নামেই লুকিয়ে আছে
বাংলার পরিচয়
তাঁর বীরত্বে পেয়েছি আমরা
মুক্তি ও বিজয় ।
সেই নামেই জড়িয়ে আছে
স্বাধীনতার আহবান,
সেই তো বাংলার পরিচয়
শেখ মুজিবুর রহমান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.