বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরকান্দি(হাতিবান্দা) গ্রামে এক কৃষকের কলাগাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩আগস্ট) দুপুরে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষক সূত্রে জানা যায়, নাগরকান্দী গ্রামের আব্দুল সামাদের পুত্র কৃষক ছামছুল হক ২ বছর মেয়াদে অনন্তবালা মৌজার ২৬ শতাংশ জমি অনন্তবালা গ্রামের খোকার পুত্র ওরলেছের কাছ থেকে (এ্যাগরিমেন্ট) বন্দক নেয়। জমিতে চাষাবাদের জন্য ছামছুল সেখানে কলা চাষ করেন। সাম্প্রতিক সময়ে এই জমির মেয়াদ শেষ হলে ওয়ারলেছ পুনরায় জমিটি ফেরত নিতে চায়।
কিন্তু ছামছুল জানায় করোনা ভাইরাসের কারনে ন্যায্য দামে কলা না বিক্রি করতে পেরে তার বেশকিছু লোকসান হয়। এজন্য জমিতে আটকে থাকা বেশকিছু শৌখিন কলা বয়সানুপাতে চলতি আগস্টের জন্য ১মাস সময় চেয়ে নেয়। এতে ওয়ারলেছ সম্মতিও দেয়। এরই ধারাবাহিকতায় ১মাস যেতে না যেতেই ১৩ দিনের মাথায় ওয়ারলেছ বৃহস্পতিবার দুপুরে ওই জমির কলাসহ গাছ গুলো উপড়ে ফেলে পাওয়ার ট্রেলার দিয়ে চেষে নিজের দখলে নেয়।
পরে একাবাসীর সূত্রে কৃষক ছামছুল জানতে পারে তার কলাগাছ কলা সহ উপড়ানো হয়েছে। একপর্যায়ে জমিতে গিয়ে উপড়ানো কর্তন কলা দেখে কাঁন্নায় ভেঙে পড়ে ছামছুল। তার কর্তন কলা গুলো বাজার মূল্যে ৩০/৪০ হাজার টাকার মত ক্ষতিসাধন হয়েছে বলে জানায়। এ বিষয়ে তিনি মামলার প্রস্তুতি গ্রহণ করছেন।
আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী