
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় হাফেজ ও এতিমছাত্রদের হাতে কোরআন শরীফ ও মাস্ক বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক, মেয়র প্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজ। জানাযায়,আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভার ৭নং ওয়ার্ড এর টি, এন,টি মোড় দারুল আরকাম মডেল মাদরাসা হল রুমে কোরআন শরীফ ও মাস্ক বিতরণ করা হয়।শিক্ষক ও সমাজকর্মী মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা,মেয়র প্রার্থী,ইঞ্জিঃ মাসুদ পারভেজ।
এসময় ইঞ্জিঃ মাসুদ জানান,দ্বীনি শিক্ষার আলো বিস্তারে হাফেজ ছাত্রদের হাতে কোরআন শরীফ তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ১৫ই আগষ্ট ও সকল শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছি।এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি।এ সময় মাদ্রাসা উপদেষ্টা পরিষদ সদস্য মোখলেসুর রহমান,মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল,আল-কোরআন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য,
আমিরুল ইসলাম,সাখাওয়াত হোসেন সুমন,আবু সাঈদ সরকার,জাহিদুর ইসলাম জিনু, এনামুল হক,আশার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আনছারী আকরাম, সদস্য নূরে আলম রাতুল,সাব্বির হোসেন, শাহ মো.ফরিদ,তুহিন খন্দকার,শাহারিয়ার সালমান টুটুল,এবাদুল্লাহ মন্ডল রিয়াদ, রাজন সরকার প্রমুখ।অনুষ্ঠানে করা হয়।পরে সকলকে নিয় ১৫ই আগষ্ট ও সকল শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।