
এম হিরন প্রধানঃ আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়াজ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও নির্বাহী পরিচালক নাজমা আক্তার।
শুক্রবার বেলা ১১ টায় আওয়াজ ফাউন্ডেশনের হল রুমে জাতির জনক 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তবে নাজমা আক্তার বলেন, আজকের এই শোকাবহ আগষ্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাঙালী জাতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু। মানুষকে আপন করে নেওয়াই ছিলো তার কাজ। আমরা এই আগষ্ট মাস থেকে শিক্ষা নিবো।
নাজমা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বঙ্গবন্ধুর সেই স্বপ্নগুলোকে বাস্তবায়নেরই চেষ্টা করে যাচ্ছেন। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যাবো।
নাহিদুল হাসান নয়নের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মমতাজ বেগম, খাদিজা আক্তার, ইসমেত জেরীন, নুরফা খাতুন, আনিছুর রহমান, ইমরান রহমান, মামুনুর রশীদ, শিরীন আখতার, ইয়াসমিন সুলতানা,মোঃ সালমান, তোফায়েল হোসেন তপু,সানজিদা পারভিন, আলমগীর হোসেন, সৈকত চৌধুরী, হাবিবুর রহমান সুমন, লাল চাঁদ, ফরিদ মিয়া ও আশিক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহিদদে রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. মুজিবুর রহমান সরকার।
দোয়া মাহফিল শেষে থেরেসা এবং সিলিয়া এর সহযোগিতায় করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন করা হয়।