প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২০, ৭:২৮ পি.এম
জামালপুরের সরিষাবাড়িতে র্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক ৩ জন

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান হিটলার (৩৮) ও তার দুই সহযোগীকে বিদেশি পিস্তল, গুলি, রামদা, চাপাতি, ছুরি ও জাল পাসপোর্টসহ আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ভবানীপুর পূর্বপাড়া গ্রামের ওই ইউপি সদস্যের বাড়ি থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটককৃত ইউপি সদস্যের দুই সহযোগী হলেন, টাংগাইলের ধনবাড়ী থানার ঝুপনামুসিদ্দী গ্রামের মো. বাজন আলীর ছেলে মো. শামীম (২৫) ও একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. মশিউর রহমান (২৮)।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.