প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২০, ৬:৪৬ পি.এম
চাটখিলে একই বাড়ির দুই শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃর্ত্যু।

চাটখিল থেকে মনির হোসেন সোহেল ( চাটখিল প্রতিনিধি) : পানিতে ডুবে মর্মান্তিক মৃর্ত্যু হয়েছে চাটখিল উপজেলার দুই শিশু। হুমায়রা আক্তার (৪) ও আবদুল মাজেদ (৬)। নিহত শিশুরা চাচাতো ও জেঠাতো ভাই ভোন।
আজ বুধবার দুপুরে চাটখিল উপজেলার সুন্দর পুর গ্রামের খাঁ বাড়ির হাফেজ আহমেদের মেয়ে হুমায়রা ও গোলজার হোসেনের ছেলে আবদুল মজিদ নিজ বাড়ির পুকুরে ডুবে মর্মান্তিক মৃর্ত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মত সকাল থেকে চাচাতো ও জেঠাতো ভাই ভোন বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিলো। অনেক সময় তাদের পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোজাখোজি করে। অবশেষে বাড়ির পুকুরের ঘাটে দুই শিশুর ভাসমান মৃতদেহ দেখতে পান। পরে শিশুদের লাশ উদ্ধার করা হয়। এলাকায় শোকের ছায়া নেমে আসে। চাটখিল উপজেলার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.