প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২০, ৬:৪১ পি.এম
পাটগ্রামে নদী পার হতে গিয়ে নিখোঁজ; ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাতার কেটে নদী পার হতে গিয়ে নিখোঁজ সবুজ হোসেন (৩০) এর লাশ ২৪ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুড়ী দল। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় পাটগ্রাম পৌরসভা সংলগ্ন সিঙ্গিমারী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সিঙ্গিমারী নদী সাতরে পার হতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয় সবুজ হোসেন। সবুজ হোসেন পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জার-কোর্ট এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে।
পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে সবুজ হোসেন সাঁতার কেটে সিঙ্গিমারী নদী পার হচ্ছিল। নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎই পানিতে ডুবে যান তিনি। পরে পাটগ্রাম ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ডুবুরী দল ২৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বুধবার সকালে সবুজের লাশ উদ্ধার করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.