শাহজাহান সিরাজ, গাইবান্ধা : গাইবান্ধায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঠাঁই না পাওয়ায় রাস্তার পাশে পরিত্যক্ত ঘরে সন্তান প্রসব করলেন এক প্রসূতি। বুধবার রাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বিতাড়িত হয়ে শহরের ডিবি রোর্ডে সন্তান প্রসব করেন তিনি। পরে পুলিশ ও এলাকাবাসির সহযোগীতায় মা ও শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, প্রসব বেদনা উঠলে সাঘাটা থানার বোনারপাড়া থেকে সিনএনজি যোগে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রওনা দেন তারা। সেখানে পৌছার পর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সেলিনা বেগম কোন পরীক্ষা ছাড়াই অন্ত:সত্বা ওই নারীকে অন্যত্র যেতে বলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও কর্ণপাত না করে উল্টো গালিগালাজ করে বের করে দেয়া হয় তাদের। মা ও শিশু কল্যাণে ঠাঁই না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করেছেন এক প্রসুতি মা। এই ঘটনাকে তীব্র নীন্দা জানান স্থানীয় লোকজন।
এদিকে অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ভয়ে তাকে ভর্তি করা হয়নি বলে জানান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সেলিনা বেগম। এলাকাবাসির সহযোগীতায় পুলিশ অসুস্থ্য অবস্থায় মা ও শিশুকে গাইবান্ধা সদর হাসপাতালে ভতি করেছেন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাৃ খান মো: শাহরিয়ার, গাইবান্ধা।
এখন মা ও শিশু দুজনই ভালো আছে বলে জানা গেছে, গাইবান্ধায় প্রসূতি মায়েদের স্বাভাবিকভাবে সন্তান প্রসবের ভরসাস্থল মা ও শিশু কল্যাণ কেন্দ্র হলেও চলতি বছরে এপ্রিলেও ঘটেছিল এমন আরও একটি ঘটনা।