হোম » প্রধান সংবাদ » গাইবান্ধাসহ গোটা উত্তরাঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন অতি পুরাতন বিআরটিসি বাস

গাইবান্ধাসহ গোটা উত্তরাঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন অতি পুরাতন বিআরটিসি বাস

শাহজাহান সিরাজ, গাইবান্ধাঃ গাইবান্ধাসহ গোটা উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বিআরটিসি বাসে হাজার হাজার যাত্রী মারাত্মক ঝুঁকির মধ্যে সীমাহীন ভোগান্তিতে রয়েছে।

ব্যক্তি মালিকানায় এইসব ফিটনেস বিহীন বিআরটিসি বাসগুলো লিজ নিয়ে কোনরকম মেরামত কাজ না করেই শুধু টাকা উপার্জনেই ব্যস্ত রয়েছেন। ভুক্তভোগী যাত্রীদের অনেকেই অভিযোগ করেন বাসে কোন ফ্যান নেই। রাস্তায় অহরহ চাকা পানচারের ঘটনাসহ যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনায় শত শত প্রাণ ঝড়ে পড়ার আশংকাও করছেন সচেতন মহল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ফিটনেসবিহীন বিআরটিসি বাসগুলো অতি দ্রæত লিজগ্রহীতাদের মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। একই সাথে অনেক পুরাতন বেশ কিছু বিআরটিসি বাস সড়ক মহাসড়ক থেকে সড়িয়ে নিবেন বলেও প্রত্যাশা করেন সচেতন মহল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!