প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২০, ২:৩৪ পি.এম
জামালপুরের মেষ্টায় অবৈধ কিটনাশক কারখানায় র্যাবের অভিযান

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি এলাকায় অবৈধ কিটনাশক তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে জামালপুর র্যাব-১৪। মঙ্গলবার সন্ধ্যায় দেউলিয়া বাড়ি এলাকার আব্দুল গফুর মুন্সীর ছেলে আব্দুল খালেক তার নিজ বাড়িতে গোপনে বিভিন্ন নামিদামি কোম্পানীর মোড়কে অবৈধভাবে কিটনাশক তৈরি করে বাজারজাত করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে ৮ টি মেশিন, কিটনাশক তৈরির কাচামাল, ৬টি ওজন মাপার মেশিন ও প্রায় ৮ লাখ টাকা সম মুল্যের মেয়াদ উত্তির্ণ কিটনাশক ঔষধ উদ্ধার করা হয়। জানা যায়, প্রায় তিন বছর যাবৎ গোপনে এসব কিটনাশক উৎপাদন করে জেলার মাদারগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ, সদর সহ প্রায় সারা জেলায় সরবরাহ করে থাকেন। অবৈধ এসব কিটনাশক তৈরিতে সে বালি, চক পাউডার, ছাই, পাথরগুড়া, লবণসহ অন্যন্য উপকরণ ব্যবহার করে আসতেছিলো।
বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এসব কিটনাশক বাজারজাত করে আসছিলো খালেক। এ কাজের সাথে জালিয়ার পাড়া, হাজিপুর বাজার, গৌরিপুরসহ আশপাশের এলাকার কয়েকজন জড়িত হিসেব সন্দেহ করছে র্যাব। এ সময় আব্দুল খালেক পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহমুদা বেগম উদ্ধারকৃত এসব মালামাল জব্দ ও খালেকের ছোট ভাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় জামালপুর র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার এএমএম সবুজ , স্কোয়ার্ড কমান্ডার মোহাম্মদ আনোয়ার সহ র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান জামালপুর র্যাব-১৪ এর উর্দ্ধতন কর্মকতারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.