মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুমোদনহীন কারখানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির সময় হাতে নাতে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতের নাম মোঃ মজিবুর রহমান (৫০) সোমবার সন্ধ্যায় র র্যাব-১১ উপজেলার সাদিপুর এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কারখানায় এ সময় কারখানায় তৈরি অবস্থায় ১শ মি.লি.ওজনের ১২শ ৯৬বোতল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, ১শ মি.লি. ওজনের ১৫শ১২বোতল লিচি ফ্লেভার ড্রিংক, ১শ মি.লি. ওজনের ১১শ৫২বোতল লাচ্ছি এডেড মিল্ক, ৪কেজি সাইট্রিক এসিড, ৪ কেজি তরল ম্যাংগো ফ্লেভার, ২কেজি পটাসিয়াম সালফেট এবং ভেজাল ও মানহীন খাদ্য পানীয় বোঝাই ১টি মিনি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। অভিযানের সময় কারখানার এমডি মোঃ রশিদ আলী ও কারখানার ম্যানেজার মোঃ সুজন মাহমুদ কৌশলে পালিয়ে যায়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর)মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃত’কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে সহ পলাতক আসামীরা পরষ্পর যোগসাজশে কয়েক বছর ধরে সোনারগাঁয়ে সাদিপুর এলাকায় জনৈক ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে সরকারী অনুমোদন না নিয়ে আরএন আর ড্রিংকস এন্ড এগ্রো প্রোডাক্টস নামক ফ্যাক্টরী চালিয়ে আসছিল।
উক্ত ফ্যাক্টরীতে পাতাকুড়ি ব্র্যান্ড নাম ধারণ করে ভেজাল ও মানহীন খাদ্য পানীয়ে অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লিচি ফ্লেভার ড্রিংক ও লাচ্ছি এডেড মিল্কসহ বিভিন্ন ধরনের ভেজাল পানীয়ে বিএসটিআই এর অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করে আসছে পাতাকুন্ডী ব্র্যান্ড এর পণ্য তৈরির জন্য লেভেলে ব্যবহার করা ঠিকানা রায়েরবাগ যাত্রাবাড়ী, ঢাকা বাংলাদেশ থাকলেও তারা অবৈধ উপায়ে অবলম্বন করে সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকায় অবস্থিত ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরি করে বাজারজাত করে আসছে যা শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ও পলাতক দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।