প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২০, ৭:৩০ পি.এম
মৌলভীবাজারে করোনায় একজনের মৃত্যু: দাফন-কাপনে তাকরীম ফিউনারেল

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা সংক্রমণের কারনে সোমবার ১০ আগস্ট রাত সাড়ে ১১টায় মৃত্য বরণ করেন সুরমান মিয়া (৭০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গললবার (১১ আগস্ট) সকাল ৯ ঘটিকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলামের অনুমতিক্রমে তাকরিম ফিউনারেল ফাউন্ডেশন মৃতের গোসল, জানাযা ও দাফন সম্পন করে। জানাযা শেষে বুদ্ধিমন্তপুর পাঞ্চায়েতী কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১১২০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১১ জন। সুস্থ হয়েছেন ৬৮২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.