প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২০, ৩:২৪ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩১ অাগষ্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি।

মো:- অামিনুল ইসলাম,ইবি প্রতিনিধি: দেশে চলমান করোনা ভাইরাসের প্রভাব না কমায় ও সরকারী বিধি মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আশানুরূপ উন্নতি না হওয়ায় সরকারি সাধারণ ছুটির মেয়াদ ধারাবাহিকভাবে বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে আজ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত ৩০ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়। এদিকে, বিশ্ববিদ্যালয় ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.