হোম » প্রধান সংবাদ » নারায়নগঞ্জ আওয়াজ ফাউন্ডেশনের আলোচনা সভা : বঙ্গবন্ধুর সুদূর প্রসারী ভাবনার আজকের বাংলাদেশ

নারায়নগঞ্জ আওয়াজ ফাউন্ডেশনের আলোচনা সভা : বঙ্গবন্ধুর সুদূর প্রসারী ভাবনার আজকের বাংলাদেশ

নাহিদুল হাসান নয়নঃ আন্তর্জাতিক শ্রম অভিবাসন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটঃ বঙ্গবন্ধুর সুদূর প্রসারী ভাবনার সুফল – মুজিব শত বার্ষিকী উপলক্ষ্যে ১০ আগষ্ট ২০২০ সোমবার বিকেল ৫টায় আওয়াজ ফাউন্ডেশন নারায়নগঞ্জ শাখার উদ্দ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে “মুজিব বর্ষের অঙ্গীকার, দক্ষ হয়ে বিদেশ যান” শীর্ষক শ্রম অভিবাসনের উপর এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় গার্মেন্টস নেত্রী শিল্পী আক্তারের সভাপতিত্বে আওয়াজ ফাউন্ডেশন নারায়নগঞ্জ শাখার মোহাম্মদ শরীফের সঞ্চালনায় প্রধান অতিথী ছিলেন আওয়াজ ফাউন্ডেশনের অভিবাসন পরিচালক জনাব আনিসুর রহমান খান।

সভায় বক্তাগন বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন এবং এই শোকাবহ অগাষ্ট মাসে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার ও অন্যান্ শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

প্রধান অতিথীর বক্তব্যে আনিসুর রহমান খান বলেন, আন্তর্জাতিক শ্রম অভিবাসনে বাংলাদেশের আজকের প্রেক্ষাপট বঙ্গবন্ধুর সুদূর প্রসারী ভাবনার সুফল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যদি আজ স্বাধীন না থাকতো, আজকের আন্তর্জাতিক শ্রম বাজার হতো পশ্চিম পাকিস্থান কেন্দ্রিক। পাকিস্থানের ২৩ বছরের বঞ্চনার ন্যায় আজও এই অঞ্চলের মানুষ আন্তর্জাতিক শ্রম অভিবাসনের সুযোগ থেকে বঞ্চিত থাকতো। ১৯৭৩ সনে ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু সৌদি বাদশাহ’কে বাংলাদেশ থেকে শ্রম শক্তি নেয়ার অনুরোধ করেন।

বঙ্গবন্ধু ছিলেন তৃতীয় বিশ্বের কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের নেতা। তিনি বলেন, “পৃথিবী দু’ভাগে বিভক্ত শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে”। তিনি আরো বলতেন, আমার গরীব দুঃখি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ দূর্নীতি করেনা। দূর্নীতি করে শিক্ষিত তথাকথিত ভদ্রলোকেরা। বঙ্গবন্ধুর সেদিনের সেই উক্তি আজও কত প্রাসঙ্গিক।

জনাব খান বলেন, করোনোত্তর বিশ্ব রাজনীতির মেরুকরনে আন্তর্জাতিক শ্রম বাজার বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে “মুজিব বর্ষের অঙ্গীকার, দক্ষ হয়ে বিদেশ যান” এই শ্লোগান বাস্তবায়নে পূর্ণ প্রস্ততি নিতে হবে। আমাদের বর্তমান গার্মেন্টস শিল্পের দক্ষ জনবল সরকারের জন্য একটা প্লাস পয়েন্ট।

কভিড-১৯ এর প্রেক্ষাপটে বাংলাদেশ অভিবাসীকর্মী ও তাঁদের পরিবারের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় তথা মাননীয় প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি দক্ষ গার্মেন্টসকর্মীসহ সকল প্রকার কর্মী প্রেরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বেসরকারী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভায় আওয়াজ ফাউন্ডেশনের শ্রম অভিবাসন বিষয়ক কর্মকান্ড তোলে ধরেন এবং সরকার বরাবর প্রস্তাব পেশ করেন,
• অভিবাসীকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রনোদনা ও সহযোগিতাদানের ক্ষেত্রে সরকারের পাশাপাশি নাগরিক সমাজ ও প্রাইভেট প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির অনুরোধ করেন।
• ছুটিতে আটকে পড়া অভিবাসীদের বিনা সুদে এয়ার টিকেট ক্রয়ে সহযোগিতা প্রদানের অনুরোধ করেন
• মাননীয় মন্ত্রীর প্রস্তাবিত অভিবাসন সম্পৃক্ত সকল সদ্যসদের সমন্বয়ে একটি সক্রিয় সংগঠন প্রতিষ্ঠা ত্বরান্বিত করার দাবী জানান।
• বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের রিহ্যাবিলিটেশন, রি-ইন্টিগ্রেশন, রি-ট্রেনিংসহ সকল প্রকার উদ্দ্যোগে নাগরিক সমাজ ও প্রাইভেট প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার অনুরোধ করেন।
• পাবলিক-প্রাইভেট যৌথ উদ্দ্যোগে দক্ষ জনবল সৃষ্টির জন্য ভোকেশনাল ও নার্সিং ইনিষ্টিটিউট প্রতিষ্ঠা করার দাবী করেন।
সভাপতির ধন্যবাদের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!