
ইউনুস আলী রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: ঘটনাটি ঘটেছে সোমবার (১০ আগস্ট ২০২০) ইং কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামে। অভিযোগকারী ধর্ষিতা কলেজ ছাত্রী জানায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মো.নুর ইসলাম এর বখাটে ছেলে জুয়েল রানা(২৫) অনেক দিন ধরে আমার সাথে প্রেম করে আসছে। গত রবিবার (৯ আগস্ট ২০২০) ইং তারিখে সকালবেলা আমাকে ফোন দিয়ে বলে তুমি বাড়ি থেকে চলে আসো, তোমাকে নিয়ে রৌমারী তুড়া রোডে বেড়াতে যাব। আমি যাবার জন্য রাজি না হলে সে বিভিন্ন ভয় দেখিয়ে বলে তুমি না আসলে তোমার সাথে আমার আর কোন সম্পর্ক থাকবেনা।
এসব কথা শুনে আমি তার সাথে চলে যাই। বড়াই কান্দি থেকে বোরাক গাড়িতে চরে চলে যাই তুড়া রোডে। সেখানে গিয়ে সে আমাকে তার দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে ঘরে নিয়ে একটি রুমের ভিতরে বসতে দেয়। বাড়ির লোকজন বাড়ির বাহিরে দোকানে চলে গেলে সে ঘরের দরজা জানালা বন্ধ করে আমার গায়ে হাত দেয়। জোর করে আমার গায়ের জামা কাপড় টেনে খোলে। আমি বাঁধা দিলে সে বলে, আমি তোমাকে কালকেই বিয়ে করব। এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। আমাকে বলে তুমি বাড়ি চলে যাও। আমি বাড়িতে গিয়ে আমার বাবা মা কে জানিয়ে তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়ে দিব। আমি বাড়ি গিয়ে রাতে একাধিক বার তার মুঠো ফোনে কল দিয়ে বন্ধ পাই। পরের দিন সকালেও একাধিক বার ফোন দিয়েও তার মুঠো ফোন বন্ধ পাই।
পরে কোন উপায় না পেয়ে আমি তার বাড়িতে চলে আসি। লোক মারফত আমার আসার সংবাদ পেয়ে সে দ্রুত বাড়ি থেকে পালিয়ে যায়। পরে আমি স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলীর বাড়িতে অবস্থান করছি। এ বিষয়ে ইউপি সদস্য শাহজাহান আলীর নিকট জানতে চাইলে সে ঘটনার সত্যতা শিকার করে বলেন ছেলে পলাতক আছে বাড়ি আসলেই ব্যবস্তা নিব। এ বিষয়ে রৌমারী থানার (ওসি) আবু মো.দেলওয়ার হাসান ইনাম বলেন এখনও ধর্ষণের কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২