
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোরগাছায় ধুনট-সারিয়াকান্দির সংযোগ সড়ক সোনাহাটা-জোরগাছায় শুধুমাত্র রাস্তা নষ্ট করতেই পরিকল্পিতভাবে এক প্রভাবশালী বালুদস্যু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু উত্তোলণ করছেন। স্থানীয়দের অভিযোগকে গ্রাহ্য না করে বরং হুমকি-ধামকি, ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখলেও স্থানীয়দের অভিযোগ প্রশাসনের সঙ্গে সখ্যতায় এসব বালু দস্যুরা অধরাই থেকে যাচ্ছে।
অজ্ঞাত কারণে প্রশাসনের নিরবতায় পথচারী ও সচেতন মানুষের মাঝে গভীর উদ্বেগের কারণ হলেও এযেন দেখার কেউ নেই। এ রাস্তার পাশেই বালুদস্যুরা বালু উত্তোলণ করছে বছরের পর বছর বাঙালি নদী থেকে। জানা গেছে, বালু দস্যু অরুণ দীর্ঘ দিন ধরে সারিয়াকান্দি-ধুনটের সোনাহাটা সংযোগ সড়কের জোরগাছা গ্রামের রাস্তা হীনমানসিকতায় নষ্ট করার পরিকল্পনা করছেন। অভিযুক্ত অরুণ সাংবাদিকদের জানান, আমার জায়গায় আমি যা ইচ্ছে তাই করতে পারি। আমার জমিতে বালু তুলতে গিয়ে রাস্তা নষ্ট হলে হবে তবে রাস্তা ঘেসে ৩ফিট দূরে বালু তুললেও রাস্তার কোন ক্ষতি হবেনা বলে তার দাবি। আর এই কারণে শুধুমাত্র প্রশাসনের নাম করে কিছু ব্যক্তি বালুদস্যুদের কাছ থেকে মাসোয়ারা পাওয়ায় নাকি কোনভাবেই বন্ধ হয়না বালু উত্তোলণ।
এরকম অহরহ অভিযোগের ঝুড়ি রয়েছে বালুদস্যু ও প্রশাসনের নাম ব্যবহারকারীদের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে। হাসনাত, পাশা, মাসুদ, শাওন, মানিকসহ ৮/১০ জনের এই বালু দস্যুদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে কোন অভিযান না হওয়াই সাধারণ মানুষ তাদের রাস্তাঘাট, জমি, বসতবাড়ীর ক্ষতি মেনে নিয়েই নিশ্চুপ থাকেন। একই সাথে রাস্তায় অতিরিক্ত বালু নিয়ে ট্রাক যাতায়াতের ফলে অল্প দিনেই নষ্ট হচ্ছে রাস্তার কার্টেটিং। তবে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়াকে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।