প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২০, ৩:০১ পি.এম
জীবননগর থানা পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

মো: তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের চোরাচালান ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩জন আসামি আটক হয়েছে। রবিবার (৯ই আগস্ট) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলো সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের কাতের আলীর ছেলে আতর আলী (৪২) , মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের আব্দুল বারেকের ছেলে আব্দুল হান্নান (৩৮) এবং নারায়ণপুরের মৃত আক্কাচ মণ্ডলের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৫২)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, মাদক নির্মূল করতে জীবননগর থানাধীন এলাকাসমূহে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এসব আসামিদের আটক করা হয়। এর মধ্যে আতর আলীকে শুল্ক ফাঁকি দেওয়া ৫৭ বোতল হারবাল পণ্যসহ আটক করা হয়। আব্দুল হান্নাকে আটক করা হয় ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ। এছাড়া গত ৮ই আগস্ট পৌরশহরের নারায়ণপুর এলাকার মৃত আক্কাচ মণ্ডলের ছেলে মোঃ আশরাফুল ইসলামকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৫০ গ্রাম গাঁজা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে জীবননগর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.