
রাবি প্রতিনিধি: উত্তরাঞ্চলের বন্যাকবলিত ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম। আজ সোমবার কুড়িগ্রামের চিলমারী রমনার ঘাট ও মধ্য বাসপাতার চরে এ ত্রাণ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।১৫০টি পরিবারের মাঝে ত্রাণ-ডাল খাদ্যসামগ্রীসহ ৩০০টি শাড়ি,১৫০ টি লুঙ্গি ১০০০ মাস্ক বিতরণ করেন তারা।
ত্রাণ সামগ্রী বিতরণকালে পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জনাব আরিফ হাসনাত, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ বখ্ত তোয়াহা, বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক শহিদুল্লাহ, সাবেক ফোরামিস্ট সাইদুর রহমান দুলু, রিফাত সুলতানা, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, বর্তমান সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আবু হাসেম অর্ণবসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২