
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারে নিষিদ্ধ কারেন্ট জালের জন্য অভিযান পরিচালনা করেছে জামালপুর র্যাব-১৪। শনিবার বিকালে হাজিপুর বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেলাল ও সুরুজের বাড়ি হতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে র্যাব।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহমুদা বেগম ও সদর উপজেলা সহকারী মৎস কর্মকর্তা শরিফা আক্তারের উপস্থিতিতে উদ্ধারকৃত কারেন্টজাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং নিষিদ্ধ কারেন্টজাল বিক্রির অপরাধে ৩ জনকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই দিনে হাজিপুর বাজারে অভিযান চালিয়ে এক দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলথিন উদ্ধার করে জামালপুর র্যাব-১৪। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্ধারকৃত পলিথিন জব্দ এবং ওই পলিথিন বিক্রেতাকে পলিথিন বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জামালপুর র্যাব-১৪ এর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান জামালপুর র্যাব-১৪ এর উর্দ্ধতন কর্মকতারা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান