
আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় ট্রাক বাস ত্রিমুখী সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, রংপুর পীরগঞ্জ এলাকার মুঞ্জুরুল ইসলাম (৪০) ও শিমুল (১৮), রংপুর মিঠাপুকুর এলকার নুরুজ্জমান (৪৫), নওগাঁ সদড় এলাকার ফরহাদ হোসেন (২০), নওগাঁ মহাদেবপুর এলাকার জাহিদ হোসেন (৪০)।
রবিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৫টায় শেরপুর উপজেলার মহিপুর (হাজিপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাযায়, রংপুর এলাকা থেকে ভুট্টা বোঝায় ট্রাক ঢাকায় যাওয়ার সময় মহিপুর এলাকায় পৌছালে বগুড়া গামী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এবং রংপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী শাহ ফতেহ আলী বাস ঢাকা গামী ট্রাকের পিছনে ধাক্কা দেয়।
এতে দুই ট্রাকের ড্রাইভার, হেলপার ও বাসে একজন যাত্রী গুরতর আহত হয়। শেরপুর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে আশংঙ্খা জনক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার মো: রতন হোসেন বলেন, এ দুর্ঘটনার কারনে ৬ কিলোমিটার রাস্তা দেড় ঘন্টা গাড়ী চলাচল বন্ধ থাকার পর এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২