প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২০, ৫:২৬ পি.এম
শরণখোলা উপজেলাবাসী’কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও সরদার মোস্তফা শাহীন

মোঃনাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শরণখোলা উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সরদার মোস্তফা শাহীন । তিনি সকলের সুস্বাস্থ্য এবং শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। সেই সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়িয়ে চলার আহবান জানিয়েছেন তিনি। পবিত্র ঈদুল আজহা মুসলিম জাহানের অন্যতম ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল আজহা । ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি বলেন, এবার পবিত্র ঈদুল আজহা এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি।
অর্থনৈতিক কর্মকান্ড দূর্বল হয়ে পড়েছে। দীর্ঘ দিন ঘরবন্দি থাকা সহ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ, এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঈদ উদযাপন করতে শরনখোলা উপজেলা বাসীকে আহ্বান জানিয়েছে এই কর্মকর্তা।
এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা বাসিকে ঈদের নামাজ আদায় করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.