
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নলডাঙ্গার ছাতার ভাগে ইউনুস আলী (৫২) নামের একজন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গতরাত সাড়ে ১১ টার সময় রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা গেছেন। জানা যায় প্রায় ১৫ দিন ধরে জ্বর কাশিতে ভুগছিলেন।
স্থানীয় ক্লিনিক বিসমিল্লাহ হাসপাতালে গেলে তারা নাটোর সদর হাসপাতালে ভর্ত্তি হতে বলে কিন্তু হাসপাতালে না যেয়ে বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন ইউনুস আলী। গতকাল জ্বরের সঙ্গে শ্বাস কষ্ট বেড়ে গেলে নাটোর সদর হাসপাতালে ভর্ত্তি হন পরবর্ত্তীতে সেখান থেকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে এগারোটায় পথিমধ্যে মারা যান। ইউনুস আলী বগুড়াতে মেয়ের বাড়িতে যাতায়াত করতেন। চলতি মাসের ৮ তারিখে বগুড়া থেকে এসেছিলেন। তারপর থেকেই জ্বরে ভুগছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান