প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২০, ৭:৩৯ পি.এম
হাতীবান্ধায় এসপি’র ত্রাণ বিতরণ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যাদুর্গত পরিবারের মাঝে এসপি আবিদা সুলতানা ত্রাণ বিতরণ করেছেন । সোমবার বিকেলে স্থানীয় থানা চত্বরে এত্রাণ বিতরণ করা হয়। এসময় সহকারী কমিশনার বি সার্কেল তাপস সরকার এবং ওসি ওমর ফারুক সঙ্গে ছিলেন।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, পুলিশের আইজি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করার উদ্যোগ নেয়। এ কার্যক্রমের অংশ হিসেবে জেলায় ২শ’ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.