
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শহরের কালিতলায় মরহুম ময়েজ উদ্দীন আহমেদ ও মরহুমা রোকেয়া বেগম স্মৃীতি সংসদের আয়োজনে ১০০টি অসহায় ও দু:স্থ্য পরিবারের মাঝে চাল ৪কেজি, ডাল ১কেজি, চিনি ১কেজি, সেমাই ৫০০ গ্রাম ও আলু ২কেজি বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, রেজা মৃধা, ওবায়দুল, রাজা, পল্টন, রমজান আলী। আয়োজকরা বলেন,
বিশ্বব্যাপী করোনা সংকটকালীন সময়ে মরহুম ময়েজ উদ্দীন আহমেদ ও মরহুমা রোকেয়া বেগম স্মৃীতি সংসদের উদ্যোগে নিয়মিত ভাবে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হয়েছে। এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ বিতরনসহ নানা ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ও বন্যার কারণে অসহায় ও দু:স্থ্য পরিবারগুলোর মাঝে এই ত্রাণ হিসেবে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন করা হয়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত