
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। শনিবার পৌর শহরের স্টেশন রোড এলাকা এল এস ডি (গুদাম) সংগøন ভবনটির ভিস্তি প্রস্তর শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক নাসির, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংস দত্ত টিটু, জেলা ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক ওসমান গনি পাঠাগার বিষয়ক সম্পাদক সি,এম সাব্বির হৃদয়, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পৌর মেয়র কশিরুল আলম, বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা প্রমুখ্য।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান