
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন। তাঁদের পাশে দাঁড়াতে সরকার বিনামূল্যে ভিজিএফ এবং ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার শেরপুর শাহবন্দেগী ইউনিয়নে শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় শাহবন্দেগী ইউনিয়ন চত্বরে ২ হাজার ৪শ ৯৮জনের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন, ইউপি সচিব ইকবাল হোসেন, ১নং প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান লিটন, মহিলা সদস্য ১,২,৩ বিলকিছ, ৪,৫,৬ আঙ্গুরী, ৭.৮.৯ নাছিমা বেগম প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২